Blog Details

সঠিক জ্ঞানের অভাবে অনেক সময়ই অকালমৃত্যু হয়

05 Oct 2025 - clippings
shape
shape
shape

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, এখন সব রোগের চিকিৎসা মানুষ দেশেই নিতে পারছে। কিন্তু এই সফল চিত্রের পাশাপাশি এখনও আমাদের দেশে সচেতনতার অভাবে অনেক মানুষ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। সঠিক জ্ঞানের অভাবে সঠিক চিকিৎসা নিতে না পেরে অনেকেই অকাল মৃত্যুবরণ করছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় অসংক্রমক ব্যাধির সচেতনতা এবং সিপিআর (কৃত্রিম শ্বাস দেওয়ার প্রক্রিয়া) প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইডিপিডি ফাউন্ডেশন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, সমিতির মিলনায়তনে যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রধান বিচারপতি বলেন, সারা বিশ্বের অসংখ্য মানুষ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। একটু সচেতন হলেই সিপিআর-এর মাধ্যমে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব। বর্তমানে বিশ্বব্যাপী কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে চলেছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। গেস্ট অব অনার ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন ও সেক্রেটারি শাহ মঞ্জুরুল হক। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ, আইপিডিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মহসীন আহমদ।

আইপিডিআই ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মহসীন আহমদ বলেন, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তির জীবন বাঁচানোর পেছনে সিপিআর-এর ভূমিকা অনস্বীকার্য। উন্নত বিশ্বে এই গুরুত্ব সঠিকভাবে উপলব্ধ হয়েছে বিধায় সেখানে সিপিআর প্রশিক্ষণের ব্যাপারে সচেতনতা সহজেই প্রতীয়মান হয়। অন্যদিকে আমাদের দেশে কার্ডিয়াক অ্যারেস্ট এবং সিপিআর সম্পর্কে জনসাধারণের ধারণা না থাকায় এ-ধরণের কোনো উদ্যোগ নেওয়া হয় না। এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার লক্ষ্যেই হেলো-আইপিডিআই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। কার্ডিয়াক অ্যারেস্টে জীবন বাঁচায় সিপিআর, ঘরে ঘরে হোক এর ট্রেনিং সেন্টার এই অঙ্গীকার নিয়ে আমাদের আজকের এই কর্মশালার আয়োজন। আইপিডিআই ফাউন্ডেশনের মূল লক্ষ্য স্কুল ও কলেজের পাঠ্যক্রমে বেসিক লাইফ সাপোর্ট ও সিপিআর অন্তর্ভুক্ত করা।

কর্মশালায় অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, বাংলাদেশে হৃদরোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। এমতাবস্থায় হৃদরোগ বিষয়ক সচেতনতা ও প্রতিরোধই হতে পারে হৃদরোগের মূল প্রতিকার।

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, যে কোন বিষয়ে সচেতনতাই হলো বড় প্রতিরোধ। দেশে অসংক্রামক রোগ প্রতিরোধে সার্বিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

কর্মশালায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রায় ৫০০ জন সদস্যকে সিপিআর প্রশিক্ষণ দেওয়া হয়।

Source: https://samakal.com/law-justice/article/246162

Comment

Advancing Heart Care, Together

Contact Me